MSQ-DUA-0044
আযানের পর ওয়াসিলার দোয়া
اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ
হে আল্লাহ, এই পূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিতব্য সালাতের রব! মুহাম্মাদকে ওয়াসিলা ও মর্যাদা দান করুন এবং তাঁকে সেই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।
কখন
আযান শেষ হওয়ার পর।
ফজিলত
যে ব্যক্তি আযানের পর এটি বলে, কিয়ামতের দিন তার জন্য নবী ﷺ-এর শাফাআত প্রাপ্য হওয়ার সুসংবাদ এসেছে।
