MSQ-DUA-0053

ঘুমের আগে তিন কুল

قُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ

বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়,

ٱللَّهُ ٱلصَّمَدُ

আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী,

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি।

وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ

তাঁর সমকক্ষ কেউ নয়।

কুরআন 112:1–4 · Quran Foundation canonical source

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর,

مِن شَرِّ مَا خَلَقَ

তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়।

وَمِن شَرِّ ٱلنَّفَّـٰثَـٰتِ فِى ٱلْعُقَدِ

এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে।

কুরআন 113:1–5 · Quran Foundation canonical source

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের,

مَلِكِ ٱلنَّاسِ

মানুষের অধিপতির,

إِلَـٰهِ ٱلنَّاسِ

মানুষের প্রকৃত ইলাহর,

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ

যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে,

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ

(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে।

কুরআন 114:1–6 · Quran Foundation canonical source

  1. দুই হাতের তালু একত্র করুন।
  2. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস তিলাওয়াত করুন এবং দুই হাতে হালকা ফুঁ দিন।
  3. তারপর মাথা, মুখ ও শরীরের সামনের অংশ থেকে শুরু করে যতটুকু সম্ভব শরীরে হাত বুলিয়ে নিন।
  4. পুরো আমলটি তিনবার করুন।

কখন

প্রতি রাতে বিছানায় যাওয়ার সময়।

কতবার

সম্পূর্ণ আমল তিনবার।

উৎস

Bukhari 5017