أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ1
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ1
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে।
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ2
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ3
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে,
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ4
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে।
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ5
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে)
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ6
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে,
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ7
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে,
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ8
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে।