إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ1
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ1
যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ2
আর তারকাগুলো যখন তাদের উজ্জ্বলতা হারিয়ে খসে পড়বে।
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ3
পর্বতগুলোকে যখন চলমান করা হবে,
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ4
যখন দশ মাসের গর্ভবতী উটনিগুলোকে অযত্নে পরিত্যাগ করা হবে,
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ5
যখন বনের জন্তু জানোয়ারকে (বন থেকে গুটিয়ে এনে লোকালয়ে) একত্রিত করা হবে,
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ6
যখন সমুদ্রগুলোকে প্রজ্জ্বলিত করে উত্তাল করা হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ7
যখন দেহের সঙ্গে আত্মাগুলোকে আবার জুড়ে দেয়া হবে,
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ8
যখন জীবন্ত পুঁতে-ফেলা কন্যা-শিশুকে জিজ্ঞেস করা হবে,
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ9
কোন্ অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ10
যখন ‘আমালনামাগুলো খুলে ধরা হবে,
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ11
যখন আসমানের পর্দা সরিয়ে ফেলা হবে।
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ12
যখন জাহান্নামকে উসকে দেয়া হবে,
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ13
আর জান্নাতকে নিকটে আনা হবে,
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ14
তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কী (সঙ্গে) নিয়ে এসেছে।
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ15
আমি শপথ করছি (গ্রহের) যা পেছনে সরে যায়,
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ16
চলে ও লুকিয়ে যায়,
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ17
শপথ রাতের যখন তা বিদায় নেয়
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ18
আর ঊষার যখন তা নিঃশ্বাস ফেলে অন্ধকারকে বের করে দেয়,
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ19
এ কুরআন নিশ্চয়ই সম্মানিত রসূলের (অর্থাৎ জিবরাঈলের) আনীত বাণী।
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ20
যে শক্তিশালী, ‘আরশের মালিক (আল্লাহ)’র নিকট মর্যাদাশীল।
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ21
সেখানে মান্য ও বিশ্বস্ত।
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ22
(ওহে মাক্কাবাসী!) তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পাগল নয়।
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ23
সে সেই বাণী বাহককে সুস্পষ্ট দিগন্তে দেখেছে,
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ24
সে গায়বের (জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়ার) ব্যাপারে কৃপণতা করে না।
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ25
আর তা কোন অভিশপ্ত শয়ত্বানের বাণী নয়।
فَأَيْنَ تَذْهَبُونَ26
কাজেই তোমরা (সত্যকে প্রত্যাখ্যান করে) কোথায় চলেছ?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ27
এটা তো কেবল বিশ্ববাসীদের জন্য উপদেশ।
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ28
তার জন্য- যে তোমাদের মধ্যে সরল সঠিক পথে চলতে চায়।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ29
তোমরা ইচ্ছে কর না যদি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ ইচ্ছে না করেন।