إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ1
যখন আসমান ফেটে যাবে,
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ1
যখন আসমান ফেটে যাবে,
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ2
যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে (ঝরে) পড়বে,
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ3
সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে,
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ4
যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে,
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ5
তখন প্রত্যেকে জেনে নিবে সে কী আগে পাঠিয়েছিল, আর কী পেছনে ছেড়ে এসেছিল।
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ6
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্পর্কে ধোঁকায় ফেলে দিয়েছে?
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ7
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ।
فِىٓ أَىِّ صُورَةٍ مَّا شَآءَ رَكَّبَكَ8
তিনি তোমাকে তাঁর ইচ্ছেমত আকৃতিতে গঠন করেছেন।
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ9
না (তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়), তোমরা তো (আখেরাতের) শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাক;
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ10
অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ;
كِرَامًا كَـٰتِبِينَ11
সম্মানিত লেখকগণ (যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ),
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ12
তারা জানে তোমরা যা কর।
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍ13
নেককারগণ থাকবে নানান নি‘মাতের মাঝে
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍ14
আর পাপীরা থাকবে জাহান্নামে,
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ15
কর্মফলের দিন তারা তাতে প্রবেশ করবে।
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ16
তারা সেখান থেকে কক্ষনো উধাও হয়ে যেতে পারবে না।
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ17
তুমি কি জান কর্মফলের দিনটি কী?
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ18
আবার বলি, তুমি কি জান কর্মফলের দিনটি কী ?
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْـًٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّهِ19
সেদিন কোন মানুষ অপরের জন্য কিছু করার সামর্থ্য রাখবে না, সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহরই (ইখতিয়ারে)।