إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ1
যখন আসমান ফেটে যাবে,
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ1
যখন আসমান ফেটে যাবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ2
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে, আর তাই তার করণীয়।
وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ3
এবং যমীনকে যখন প্রসারিত করা হবে,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ4
আর তা তার ভেতরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও খালি হয়ে যাবে।
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ5
এবং স্বীয় রব-এর নির্দেশ পালন করবে আর তাই তার করণীয়।
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًا فَمُلَـٰقِيهِ6
হে মানুষ! তোমাকে তোমার রব পর্যন্ত পৌঁছতে বহু কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তুমি তাঁর সাক্ষাৎ লাভ করবে।
فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ7
অতঃপর যার ‘আমালনামা তার ডান হাতে দেয়া হবে।
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا8
তার হিসাব সহজভাবেই নেয়া হবে।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًا9
সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে।
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ10
আর যাকে তার ‘আমালনামা তার পিঠের পিছন দিক থেকে দেয়া হবে,
فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًا11
সে মৃত্যুকে ডাকবে,
وَيَصْلَىٰ سَعِيرًا12
এবং জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا13
সে তার পরিবার-পরিজনের মাঝে আনন্দে মগ্ন ছিল,
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ14
সে ভাবত যে, সে কক্ষনো (আল্লাহর কাছে) ফিরে যাবে না।
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًا15
অবশ্যই ফিরে যাবে, তার প্রতিপালক তার প্রতি দৃষ্টি রাখছেন।
فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ16
আমি শপথ করি সন্ধ্যাকালীন লালিমার,
وَٱلَّيْلِ وَمَا وَسَقَ17
আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,
وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ18
আর চাঁদের যখন তা পূর্ণ চাঁদে পরিণত হয়,
لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍ19
অবশ্যই তোমরা (আধ্যাত্মিক ও জাগতিক সর্বক্ষেত্রে) স্তরে স্তরে উন্নতির সিঁড়ি বেয়ে উর্ধ্বে উঠবে।
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ20
অতএব তাদের কী হল যে তারা ঈমান আনে না?
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩21
আর তাদের কাছে যখন কুরআন পাঠ করা হয় তখন সাজদাহ করে না?[সাজদাহ]
بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ22
(কুরআন শুনে সেজদা করা তো দূরের কথা) বরং কাফিররা ওটাকে অস্বীকারই করে।
وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ23
আল্লাহ খুব ভাল করেই জানেন তারা (তাদের অন্তরে) কী লুকিয়ে রাখে।
فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ24
কাজেই তাদেরকে মর্মান্তিক ‘আযাবের সুসংবাদ দাও।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ25
কিন্তু যারা ঈমান আনে আর সৎকাজ করে তারা বাদে; তাদের জন্য আছে অফুরন্ত প্রতিদান।