سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى1
তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى1
তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ2
যিনি সৃষ্টি করেছেন অতঃপর করেছেন (দেহের প্রতিটি অঙ্গকে) সামঞ্জস্যপূর্ণ।
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ3
যিনি সকল বস্তুকে পরিমাণ মত সৃষ্টি করেছেন, অতঃপর (জীবনে চলার) পথনির্দেশ করেছেন।
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ4
যিনি তৃণ ইত্যাদি বের করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ5
অতঃপর তাকে কাল আবর্জনায় পরিণত করেছেন।
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ6
আমি তোমাকে পড়িয়ে দেব, যার ফলে তুমি ভুলে যাবে না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ7
তবে ওটা বাদে যেটা আল্লাহ (রহিত করার) ইচ্ছে করবেন। তিনি জানেন যা প্রকাশ্য আর যা গোপন।
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ8
আমি তোমার জন্য সহজপথ (অনুসরণ করা) আরো সহজ করে দেব।
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ9
কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়।
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ10
যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে।
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى11
আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগা।
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ12
যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে।
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ13
অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ14
সাফল্য লাভ করবে সে যে নিজেকে পরিশুদ্ধ করে,
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ15
আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামায কায়েম করে।
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا16
কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই প্রাধান্য দাও,
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰٓ17
অথচ আখিরাতই অধিক উৎকৃষ্ট ও স্থায়ী।
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ18
আগের কিতাবগুলোতে এ কথা (লিপিবদ্ধ) আছে,
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ19
ইবরাহীম ও মূসার কিতাবে।