وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ1
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰ1
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়,
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ2
শপথ দিনের যখন তা উদ্ভাসিত হয়ে উঠে।
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ3
আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী,
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّىٰ4
তোমাদের চেষ্টা সাধনা অবশ্যই বিভিন্নমুখী।
فَأَمَّا مَنْ أَعْطَىٰ وَٱتَّقَىٰ5
অতএব যে ব্যক্তি (আল্লাহর সন্তুষ্টির জন্য) দান করে ও (আল্লাহকে) ভয় করে,
وَصَدَّقَ بِٱلْحُسْنَىٰ6
এবং উত্তম বিষয়কে সত্য মনে করে,
فَسَنُيَسِّرُهُۥ لِلْيُسْرَىٰ7
আমি তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسْتَغْنَىٰ8
আর যে ব্যক্তি কৃপণতা করে আর (আল্লাহর প্রতি) বেপরোয়া হয়,
وَكَذَّبَ بِٱلْحُسْنَىٰ9
আর যা উত্তম তা অমান্য করে,
فَسَنُيَسِّرُهُۥ لِلْعُسْرَىٰ10
আমি তার জন্য কঠিন পথ (অর্থাৎ অন্যায়, অসত্য, হিংসা ও হানাহানির পথ) সহজ করে দিব।
وَمَا يُغْنِى عَنْهُ مَالُهُۥٓ إِذَا تَرَدَّىٰٓ11
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না।
إِنَّ عَلَيْنَا لَلْهُدَىٰ12
সঠিক পথ দেখানো অবশ্যই আমারই কাজ
وَإِنَّ لَنَا لَلْـَٔاخِرَةَ وَٱلْأُولَىٰ13
আর পরকাল ও ইহকালের একমাত্র মালিক আমি।
فَأَنذَرْتُكُمْ نَارًا تَلَظَّىٰ14
কাজেই আমি তোমাদেরকে দাউ দাউ ক’রে জ্বলা আগুন সম্পর্কে সতর্ক করে দিচ্ছি।
لَا يَصْلَىٰهَآ إِلَّا ٱلْأَشْقَى15
চরম হতভাগা ছাড়া কেউ তাতে প্রবেশ করবে না।
ٱلَّذِى كَذَّبَ وَتَوَلَّىٰ16
যে অস্বীকার করে ও মুখ ফিরিয়ে নেয়
وَسَيُجَنَّبُهَا ٱلْأَتْقَى17
তাত্থেকে দূরে রাখা হবে এমন ব্যক্তিকে যে আল্লাহকে খুব বেশি ভয় করে,
ٱلَّذِى يُؤْتِى مَالَهُۥ يَتَزَكَّىٰ18
যে পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে নিজের ধন-সম্পদ দান করে,
وَمَا لِأَحَدٍ عِندَهُۥ مِن نِّعْمَةٍ تُجْزَىٰٓ19
(সে দান করে) তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসেবে নয়,
إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ رَبِّهِ ٱلْأَعْلَىٰ20
একমাত্র তার মহান প্রতিপালকের চেহারা (সন্তোষ) লাভের আশায়।
وَلَسَوْفَ يَرْضَىٰ21
সে অবশ্যই অতি শীঘ্র (আল্লাহর নি‘মাত পেয়ে) সন্তুষ্ট হয়ে যাবে।