أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ1
(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ1
(হে নবী! ওয়াহীর মাধ্যমে প্রকৃত জ্ঞান ও মানসিক শক্তি দিয়ে) আমি কি তোমার বক্ষদেশকে প্রসারিত করে দেইনি?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ2
আর আমি তোমার হতে সরিয়ে দিয়েছি (সমাজের অনাচার, অশ্লীলতা ও পঙ্কিলতা দেখে তোমার অন্তরে জেগে উঠা দুঃখ, বেদনা, উদ্বেগ ও অস্থিরতার) ভার,
ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ3
যা তোমার কোমরকে ভেঙ্গে দিচ্ছিল।
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ4
এবং আমি (মু’মিনদের যাবতীয় আবশ্যিক ‘ইবাদাত আযান, ইক্বামাত, নামায, খুৎবাহ ইত্যাদির মাধ্যমে) তোমার স্মৃতিকে উচ্চ মর্যাদায় তুলে ধরেছি।
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا5
কষ্টের সাথেই স্বস্তি আছে,
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا6
নিঃসন্দেহে কষ্টের সাথেই স্বস্তি আছে।
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ7
কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে,
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب8
এবং তোমার রব-এর প্রতি গভীরভাবে মনোযোগ দিবে।