ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ1
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
VERIFIED QUR'AN READER
আরবি আয়াত ও অনুবাদ Quran Foundation-এর বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে।
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ1
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন,
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ2
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে।
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ3
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল।
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ4
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে,
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ5
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না,
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ6
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে,
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ7
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে,
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ8
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে।
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ9
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে,
عَبْدًا إِذَا صَلَّىٰٓ10
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে?
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ11
তুমি কি ভেবে দেখেছ (যাকে নিষেধ করা হচ্ছে) সে যদি সৎ পথে থাকে,
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ12
আর তাকওয়া অবলম্বনের নির্দেশ দেয় (তাহলে তার এ কাজগুলো কেমন মনে কর?)
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ13
তোমার কী ধারণা যদি সে (অর্থাৎ নিষেধকারী ব্যক্তি) সত্যকে অস্বীকার করে আর মুখ ফিরিয়ে নেয় (তাহলে তার এ কাজ কেমন মনে কর?)
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ14
সে কি জানে না যে, আল্লাহ দেখেন?
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ15
না, (সে যা করতে চায়) তা কক্ষনো করতে পারবে না, সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব-
نَاصِيَةٍ كَـٰذِبَةٍ خَاطِئَةٍ16
মিথ্যাচারী পাপাচারী চুলগুচ্ছ
فَلْيَدْعُ نَادِيَهُۥ17
কাজেই সে তার সভাষদদের ডাকুক।
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ18
আমিও ‘আযাবের ফেরেশতাদেরকে ডাকব,
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩19
না, তুমি কক্ষনো তার অনুসরণ করো না, তুমি সাজদাহ কর আর (আল্লাহর) নৈকট্য লাভ কর।[সাজদাহ]